Skip to main content

ভালবেসে সবুজ জমিন


ভালবেসে সবুজ জমিন  

তুমি দূরে চলে যাও দূর বিদেশে 
আমি একা রয়ে যাবো-
এই আকাশ আর সবুজ ধানক্ষেত ভালবেসে ।

এই সরু নদী- 
এই পাল তোলা নৌকার ছবি, 
গাছেদের নিপাট ছায়া,  মনোহর সবি ।

সারি সারি কাশফুল , মেঘের ভেলা 
পাখিদের কুঞ্জনে কাটে সারাবেলা ।
ভোরের মাতাল হাওয়া , গা শিহরণে
চঞ্চল দুপুর আর গোধূলি ক্ষণে-
জীবনের রংধনু ভেসে ওঠে শিশিরের ঘাসে ।

সুশোভিত নীলাকাশ রাতের তারায় 
আলপনা আঁকি চোখে জোনাক পাহারায়, 
চাঁদের রুপালি আলো মাখা চারিপাশে 
নিরালায় ভাসি একা সুখের  আবেশে  ; 

বিহ্বল এ হিয়া অনন্ত মায়ায়, 
দুঃখ যেন মেশে যায় সুখের রেখায়, 
জীবনের সাধ মেটে 
এই বাংলার মাঠ ঘাট ভালবেসে ।

তুমি দূরে চলে গিয়ে রেখে যাও ঋণ 
আমি চিরকাল ভালবেসে যাব
এই বাংলার সবুজ জমিন ।
   
মোঃ ফজলে রাব্বী 

Popular Posts

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিতে দ্বিমত কোথায়

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিতে দ্বিমত কোথায়  চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার যে আন্দোলন চলছে সেটা আসলে কতটা যৌক্তিক । এ ব‍্যাপারটাতে আমার দ্বিমত আছে ।  কেন বয়সসীমা বাড়ানোটা ঠিক হবে না তার কয়েকটা কারণ বলি-  এক.  বয়সসীমা বাড়ালে বেকারের সংখ্যাও বৃদ্ধি পাবে কারণ ততদিনে আরো তিন/চারটা নতুন ব‍্যাচ চাকরির বাজারে প্রবেশ করবে । যা চাকরির  বাজারে সংকট তৈরী করবে ।  দুই.  এটা ফ্রেশ গ্রেজ‍্যুয়েটদের জন‍্য হতাশার কারণ হয়ে দাঁড়াবে । কারণ ইতঃপূর্বে চার/পাঁচটা ব‍্যাচ চাকরির জন‍্য নিজেদের তৈরী করে নিচ্ছে। সদ‍্য গ্রেজ‍্যুয়েশ শেষ করা একটা ছেলে, চার/পাঁচ বছর ধরে প্রিপারেশন নিতে থাকা একটা ছেলের থেকে পিছিয়ে থাকবে স্বাভাবিক । উপরন্তু প্রতিযোগীর সংখ‍্যাও দ্বিগুন থেকে তিনগুন বেড়ে যাবে ।  এক্ষেত্রে প্রতিযোগিতার মাধ‍্যমে যোগ‍্য প্রার্থী নির্বাচনে বৈষম্য তৈরি হবে।  তিন.  দেশে চাকরি প্রত‍্যাশীর তুলনায় কর্মসংস্থানের পরিমাণ অনেক কম।  সরকারি ক্ষেত্রে তা আরো নগণ্য । এক্ষেত্রে কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি না করে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোটা তেমন ফলপ...