Skip to main content

বিষাদের সুরমাখা স্বরে

 


 বিষাদের সুরমাখা স্বরে 

রাত বেড়ে ওঠে চোখের পলকে
যেন  একটা ফড়িং অকস্মাৎ উড়ে চলে গেল,
যারা জানে না, তারা বলে
"মৃত‍্যুর কাছে নিঃস্ব সময়" ।
আর যারা চুপ থাকে
তারা দ্ব‍্যর্থহীনভাবে বিশ্বাস করে-
'মৃত্যুই কেবল অনন্তকালের দুয়ার খোলে দিতে পারে'! 

মর্তের সংসারে ঘর পাতা জীব
একমুটো ভালবাসা পেলে
বলে ওঠে 'এইতো জীবন' । 

সুখ-দুঃখে, আলো-ছায়া সঙ্গীতে, এত মুগ্ধতা। 

তবু জীবন ছুটে বলে শ্বাশত সত্যের কাছে,
মৌন নিবিড় পথে-
বিদায়ের পথ প্রান্তে জমে থাকে দীর্ঘ বিষাদ;

শরতের সুবাসমাখা রাত ফেলে
কে চায় যেতে ।
আলো-গন্ধভরা এ মোহের জীবন; 
মায়ার নোঙর ছিড়ে-
'নির্বাসনে' - কে চায় দীর্ঘ আয়ু!

    মোঃ ফজলে রাব্বী

Popular Posts

মধ‍্যরাতের মনখারাপ

মধ‍্যরাতের মনখারাপ এভাবেই একেকটা রাত ঘুমহীন কেটে যায়,  স্বপ্নের স্বাদ'  নিতে না পারায়  বুকের ভেতর আক্ষেপের স্তূপ ভারী হয়ে ওঠে ।  আমি শতবৎসরের অবহেলিত কয়েদির মত—প্রতিটা ক্ষণ মৃত্যুর অপেক্ষা নিয়ে বেঁচে থাকি,  আমার যেন কোনো দুঃখ নাই, কোনো সুখ নাই ।  তবুও কী এক স্বতন্ত্র সত্যের সন্ধানে জেগে থাকে আমার একজোড়া সন্ন্যাসী চোখ,  আহত রাত্রির দুয়ারে নির্জন প্রহরী  ।     |মোঃ ফজলে রাব্বী

বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ : উন্নয়ন সম্ভাবনার নানাদিক

বাংলাদেশের অর্থনৈতিক গতিপথ : উন্নয়ন সম্ভাবনার নানাদিক মোঃ ফজলে রাব্বী

গবেষণার কাজে প্রয়োজনীয় কিছু এডভান্স ওয়েবসাইট/Tools

কিছু এডভান্স ওয়েবসাইট/Tools যেগুলো আপনাকে গবেষণার কাজে হেল্প করতে পারে-  'Research Help Bangladesh' গ্রুপের সত্তর হাজার সদস্য হওয়া উপলক্ষে  লিখলাম।  ১. typeset.io রিসার্চ পেপার পড়ার সময় অনেক কিছু আমরা বুঝতে পারি না। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আপনাকে প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেবে। হয়তো  আপনি জানতে চান এই গবেষণা পত্রটির প্র্যাকটিক্যাল কি implication রয়েছে ; এই AI  টুলসটি মুহূর্তের মধ্যে আর্টিকেলটি এনালাইসিস করে মুহূর্তের মধ্যে তা জানিয়ে দেবে। এছাড়াও আপনার Manuscript এখানে নিয়ম অনুযায়ী আপলোড দিলে ; জার্নালের ফরমেটে আউটপুট নিতে পারবেন। 'Research Help Bangladesh' গ্রুপে এই টপিকে একটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে।  ২. wosonhj লেটেস্ট আর্টিকেল কিংবা এমন কিছু আর্টিকেল থাকে যেগুলো কোন কৌশল অবলম্বন করেই ডাউনলোড করা যায় না। এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের জন্য শেষ ভরসা। সাইন আপ করবেন এবং প্রতিদিন এই  ওয়েবসাইটে জাস্ট একবার করে ভিজিট করবেন। এতে করে আপনি কিছু পয়েন্ট পাবেন ; যেগুলো দিয়ে প্রিমিয়াম আর্টিকেল ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। মজার বিষয...