Skip to main content

যে আকুতি প্রস্থানের আগে

 


বটতলা জামে মসজিদ, ত্রিশাল


যে আকুতি প্রস্থানে আগে 


সন্ধ্যার আলো-আঁধারের সংক্ষিপ্ত লুকোচুরির মতো আমাদের জীবন । মাগরিবের নাতিদীর্ঘ ওয়াক্তের মতো, ওজু করতে করতে আঙ্গুলের ফাঁক দিয়ে পানির মতো অবলিলায় গড়িয়ে পড়ে । 

এই গড়িয়ে পড়ার সময়টুকুতেই গোধূলির রঙ খুঁজছি । সারাদিনের মুনাফা মাপতে হিসাবের বাটখারা নিয়ে বসছি ।  পুঁজিবাদের উল্থানে কিংবা নয়া সাম্রাজ্যবাদের  ক্রীড়নক হয়ে কখন কোন এক দুষ্টচক্রে   আটকে গিয়েছি জানি না। 

ব‍্যক্তিস্বার্থে মত্ত হয়ে কত পথ হেটেছি, কত ভুল পথে রক্ত দিয়েছি, ইমারত বানাতে গিয়ে কত মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছি।  Rat race এ দৌড়াতে দৌড়াতে আজ কত রাত কত দিন ঘুম নাই । বোহেমিয়ান হতে চাওয়া একটা হৃদয়, অথচ এখন চোখজুড়ে কর্পোরেট অন্ধকার নিয়ে দিব‍্যি জেগে আছে। 

সূর্যোদয় কিংবা সূর্যাস্ত দেখার ফুরসৎ নাই । মানুষের হৃদয় স্পর্শের অনুভূতি কেমন জানি না।  বেয়নেটের মুখে ফুল রেখে ভালোবাসা জানাতে ভুলে গেছি তা ও অনেক বছর ।

 অথচ সন্ধ্যা হলেই মাগরিবের আজান শোনা যায় । আমাদের বাড়ির উঠান থেকে হাসনাহেনার ঘ্রাণ ভেসে আসে ।  নতুন কোনো যুদ্ধের ব‍্যুহ সাজাতে সাজাতে ভাবতে থাকি  'কতকাল ক্লান্ত হয়ে বাড়ি ফেরা হয় না '। 

ভাবতে বসলেই প্রস্তানের সময় হয়ে আসে ।  কি এক অজানা-অপরিচিত শঙ্কায় কেঁপে উঠি ।

একেকেটা সন্ধ্যা, একেকটা মাগরিবের আজান আমাদের জীবন থেকে কত দ্রুত হারিয়ে যাচ্ছে । হারিয়ে যাচ্ছে ছোট প্রাণ পাখির মতো ডানায় সারাদিনের ক্লান্তি নিয়ে ঘরে ফিরবার একেকটা সুযোগ...

লেখা- মোঃ ফজলে রাব্বী


Popular Posts

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিতে দ্বিমত কোথায়

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধিতে দ্বিমত কোথায়  চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার যে আন্দোলন চলছে সেটা আসলে কতটা যৌক্তিক । এ ব‍্যাপারটাতে আমার দ্বিমত আছে ।  কেন বয়সসীমা বাড়ানোটা ঠিক হবে না তার কয়েকটা কারণ বলি-  এক.  বয়সসীমা বাড়ালে বেকারের সংখ্যাও বৃদ্ধি পাবে কারণ ততদিনে আরো তিন/চারটা নতুন ব‍্যাচ চাকরির বাজারে প্রবেশ করবে । যা চাকরির  বাজারে সংকট তৈরী করবে ।  দুই.  এটা ফ্রেশ গ্রেজ‍্যুয়েটদের জন‍্য হতাশার কারণ হয়ে দাঁড়াবে । কারণ ইতঃপূর্বে চার/পাঁচটা ব‍্যাচ চাকরির জন‍্য নিজেদের তৈরী করে নিচ্ছে। সদ‍্য গ্রেজ‍্যুয়েশ শেষ করা একটা ছেলে, চার/পাঁচ বছর ধরে প্রিপারেশন নিতে থাকা একটা ছেলের থেকে পিছিয়ে থাকবে স্বাভাবিক । উপরন্তু প্রতিযোগীর সংখ‍্যাও দ্বিগুন থেকে তিনগুন বেড়ে যাবে ।  এক্ষেত্রে প্রতিযোগিতার মাধ‍্যমে যোগ‍্য প্রার্থী নির্বাচনে বৈষম্য তৈরি হবে।  তিন.  দেশে চাকরি প্রত‍্যাশীর তুলনায় কর্মসংস্থানের পরিমাণ অনেক কম।  সরকারি ক্ষেত্রে তা আরো নগণ্য । এক্ষেত্রে কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি না করে চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোটা তেমন ফলপ...