Skip to main content

সমস‍্যাটা আসলে কোথায়?







সমস‍্যাটা আসলে কোথায়? 


একজন স্টুডেন্ট তার ক‍্যারিয়ার কোথায় গড়তে চায় সেটা কেন কেউ চ‍্যুজ করে দিবে? সে গভমেন্ট জব করবে, উদ‍্যোক্তা হবে, ব‍্যাবসা করবে নাকি অন‍্য কিছু করবে, সেটা তার ব‍্যক্তিগত বিষয় । সে তার সারাউন্ডিংস, অপচ‍্যুনিটি-কস্ট, প‍্যাশন, সামাজিক ব‍‍্যাপার-স‍্যাপার সবকিছু বিবেচনা করে সে সেটা ডিসাইড করবে ।  অথরিটি বা স্টেকহোল্ডার যারা, তাদের কাজ হচ্ছে তার জার্নিতে সহায়ক হিসেবে ভূমিকা রাখা, তার লাইফের ডিসিশন নেওয়া না ।

দুইজন মানুষের মাছ খাওয়ার চাহিদা থাকতেই পারে,  এখন সে মাছ নিজে নদী থেকে ধরে নিয়ে আসবে নাকি বাজার থেকে কিনে নিয়ে আসবে সেটা কিসের উপর নির্ভর করে আপনি জানেন না । 

আপনারা কেন এসব কথা বলছেন সবাই জানি। দেশে গভমেন্ট জব অপচ‍্যুনিটি পর্যাপ্ত না, সেজন‍্য স্টুডেন্টদের দায়ী করবেন? সবাইকে পড়াশুনা করার দরকার নাই,  গ্র‍্যাজুয়েট হওয়ার দরকার নাই, এগুলো দায়িত্বজ্ঞানহীন কথা। কারো এলাকায় নদী/পুকুর নাই, নদী/পুকুরে ডুবে মরার রিস্ক নাই । তাই বলে সে সাতার শিখবে না? 

বাংলাদেশে বসে ইউরোপের প্রেক্ষাপট কল্পনা করে কথা বললে হবে না। এর'চে বরং সমস‍্যা যেখানে, সে বিষয় নিয়ে কথা বলেন । পর্যাপ্ত জব অপর্চুনিটি ক্রিয়েট করেন, জব-ডিসক্রেমিনেশন দূর করেন, কোনো পেশাকে মহান ভাবা বন্ধ করেন, অভার-প্রিভিলাইজড সেক্টরগুলোর ক্ষমতার নিয়ন্ত্রণ নিশ্চিত করেন । তাহলে বাকিসব আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ।  প্রেক্ষাপটে পরিবর্তন না আসলে  'ছেলে-ভোলানো কথা'য় কাউকে ইনফ্লোয়েন্স করা যায় না। 

Popular Posts

Understanding the Concept of Public Private Partnership

  Understanding the Concept of Public Private Partnership  Chapter Outline   • Concept of PPP • History of PPP • Applicability and Non-applicability of PPP • Sector Coverage  • Key successful PPP project in Bangladesh  What is Public-Private Partnership (PPP)? A Public-Private Partnership (PPP) is a cooperative arrangement between public sector entities (government) and private sector companies to finance, build, and operate projects such as infrastructure, public services, or utilities. The goal is to combine the strengths of both sectors to deliver public services more efficiently. Public Partners : These are usually government or state-owned entities, such as: • Government ministries or departments • Local or municipal authorities • Public sector corporations • Regulatory agencies Private Partners: These are private companies or investors, such as: • Construction firms • Investment banks or financial institutions • Service providers (e...

যে আকুতি প্রস্থানের আগে

  বটতলা জামে মসজিদ, ত্রিশাল

Cultural Slavery & Global frame-up